রোজা রেখে নখ কাটা যাবে কি |
হ্যা!অবশ্যই যাবে। কেননা রোজা রেখে নখ কাটা এবং রমজানের রোজা রাখার সাথে কোন সম্পর্ক নেই। অর্থাৎ আপনার রোজা রাখা অবস্থায় নখ কাটলে কোন সমস্যা হবে না রোজার ক্ষেত্রে। তাই এখন থেকে আপনি নিশ্চিন্তে রোজা রাখে নখ কাটতে পারবেন।
আরো পড়ুনঃ রমজান কত তারিখে শুরু হবে ২০২২।
রোজা রেখে চুল কাটা যাবে কিনা |
আপনি যদি রোজা রেখে চুল কাটেন তাহলে কোন ধরনের সমস্যা হবে না রোজার মধ্যে। কেননা চুল কাটা এবং রোজার মধ্যে কোন ধরনের সম্পর্ক নেই। তবে আপনি চুল কাটার ক্ষেত্রে অবশ্যই সুন্নত তরিকায় কাটার শেষ করবেন। কেননা আপনি যদি রমজান মাসেও সুন্নত তরিকায় চুল না কাটেন তাহলে কখন কাটবেন। সুন্নত তরিকায় চুল কাটা কত প্রকার ও কি কি এটা লিখে গুগল কিংবা ইউটিউবে সার্চ করলে অনেক সার্চ রেজাল্ট পেয়ে যাবেন। আশাকরি বুঝতে পেরেছেন রোজা রেখে চুল কাটা যাবে কি না।
রোজা রেখে হস্তমৈথুন |
অনেকেই অনেক সময় জানতে চান রোজা রেখে হস্তমৈথুন করলে তার হুকুম কি? অর্থাৎ রোজা রেখে হস্তমৈথুন করলে রোজা কি ভেঙ্গে যাবে? যদি ভেঙ্গে যায় কাফফারা ওয়াজিব হবে নাকি কাযা ওয়াজিব হবে? উত্তর জানার জন্য আর্টিকেলটি শেষ পর্যন্ত করুন।
উত্তরঃ আমরা তো সকলেই জানি রোজা রাখা অবস্থায় হোক রমজান হোক কিংবা রোজা না রাখা অবস্থায় প্রত্যেক অবস্থায় হস্তমৈথুন করা বড় গুনাহের কাজ অর্থাৎ যেটাকে আমরা কবিরা গুনাহ বলে থাকি। কেউ যদি রোজা রাখা অবস্থায় হস্তমৈথুন করে তাহলে তার রোযা ভঙ্গ হয়ে যাবে। সে ক্ষেত্রে অবশ্যই রোজার কাজা ওয়াজিব হবে এবং কাফফারা ওয়াজিব হবে না। এবং যে রোজার দিন হস্তমৈথুন করবে সেদিন তো রোজা ভেঙ্গে যাবে কিন্তু ইফতার পর্যন্ত অন্য রোজাদারের মত কিছু না খাওয়া ওয়াজিব।
আরো পড়ুনঃ রোজার রাখার নিয়ত এবং ইফতারের দোয়া আরবী বাংলা অর্থ সহ |
